১৬ ডিসেম্বর, ২০২১ ১২:২৯ পিএম

যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আবারও বিশ্বব্যাপী ভাইরাসটির প্রভাব বাড়তে শুরু করেছে। তবে করোনার আরেকটি তরঙ্গের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মেডিভয়েস রিপোর্ট: করোনা রোগী শনাক্তে যুক্তরাজ্যে এক দিনে গত ২৩ মাসের রেকর্ড ভঙ্গ হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) দেশটিতে ৭৮ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আবারও বিশ্বব্যাপী ভাইরাসটির প্রভাব বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাজ্যে করোনার আরেকটি তরঙ্গের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসটি পাওয়া যায়। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯১ জন।

এদিকে করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্যে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে। এরই মধ্যে দেশটিতে অমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও