০৫ ডিসেম্বর, ২০২১ ০৮:২১ পিএম

বাগেরহাটে ক্লিনিক মালিকের অস্বাভাবিক মৃত্যু

বাগেরহাটে ক্লিনিক মালিকের অস্বাভাবিক মৃত্যু
দুপুরে মোরেলগঞ্জ পৌর শহরে নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: বাগেরহাটের মোরেলগঞ্জে এক ক্লিনিক মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুবরণ করা ব্যক্তির নাম মশিউর রহমান মুকুল (৫২)।

আজ রোববার (৫ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ পৌর শহরে নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ মুকুলের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ শহরের ডা. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। তিনি মোরেলগঞ্জ পৌর শহরের মূল সড়কের পাশে রাইসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রাইসা মটরসের মালিক। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে ডায়গনস্টিক সেন্টারের তৃতীয় তলায় বসবাস করতেন।


মশিউর রহমান মুকুলের স্ত্রী হেলেনা বেগম বলেন, তাঁর স্বামী সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলে। করোনা নেগেটিভ হওয়ার পরে তার মানসিক সমস্যা হয়। তিনি হতাশা ও অবসাদে ভুগছিলেন। সে কারণেই আত্মহত্যা করতে পারেন। তবে স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মুকুলের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় ফাঁস ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক