২৬ নভেম্বর, ২০২১ ০৫:০৩ পিএম

১৭ চিকিৎসকের ছুটি মঞ্জুর

১৭ চিকিৎসকের ছুটি মঞ্জুর
১৭ চিকিৎসকের ভ্রমণ ছুটি মঞ্জুর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিদেশ ভ্রমণ ও ব্যক্তিগত কাজে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ১৭ চিকিৎসকের ছুটি মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিন শর্তে এসব চিকিৎসককে বিভিন্ন মেয়াদে ছুটি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মানবসম্পদ-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তার নামের পাশ্বে বর্ণিত দেশে গমনের নিমিত্তে নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ এর বিধি ৩(১) অনুসারে উল্লেখিত শর্তে বহিঃবাংলাদেশে অর্জিত ছুটি মঞ্জুর করা হলো।

সে সকল শর্তাবলী মানতে হবে:

ক. ছুটি শেষে যথাসময়ে দেশে ফিরে কর্মস্থলে যোগদান করতে হবে।

খ. ছটিকালে বেতন-ভাতাদি বাংলাদেশ হতে বাংলাদেশি মুদ্রায় উত্তোলন করতে হবে।

গ. এ ভ্রমণে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবেন না।

প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট মহপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব/উপসচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক