সরকারি কর্মচারী হাসপাতালের মেহেরুন নেসাকে নার্সিং অধিদপ্তরে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকার ফলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মেহেরুন নেসাকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত নার্সিং কর্মকর্তা মেহেরুন নেসাকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার ও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।