২৫ নভেম্বর, ২০২১ ০৪:৫৮ পিএম

সরকারি কর্মচারী হাসপাতালের মেহেরুন নেসাকে নার্সিং অধিদপ্তরে পদায়ন

সরকারি কর্মচারী হাসপাতালের মেহেরুন নেসাকে নার্সিং অধিদপ্তরে পদায়ন
নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এক কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার ফলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মেহেরুন নেসাকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত নার্সিং কর্মকর্তা মেহেরুন নেসাকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার ও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক