১৪ নভেম্বর, ২০২১ ১০:০৫ এএম

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আজ রোববার (১৪ নভেম্বর), বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য-‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে দেখা গেছে, দেশের ২৫ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ হিসাবে মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশেরও বেশি মানুষ রোগটি বহন করছেন। চলমান বৈশ্বিক করোনাভাইরাস মহামারি ডায়াবেটিস রোগীদের জন্য আরও ঝুঁকি সৃষ্টি করেছে।

বিভিন্ন বৈশ্বিক গবেষণা ও দেশে করোনা সংক্রমিত রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। দেশে গত সাত সপ্তাহে করোনা সংক্রমিতদের মধ্যে ৬৩ শতাংশ ডায়াবেটিস আক্রান্ত ছিলেন। একই সঙ্গে করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর ৭৫ শতাংশ ডায়াবেটিস আক্রান্ত কোনো না কোনো দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভুগছেন। আবার করোনায় আক্রান্ত হওয়ার পর অনেকে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক