১১ নভেম্বর, ২০২১ ১০:২২ এএম

স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অবসরে

স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অবসরে
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরি থেকে অবসরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা লিখেন, ‘আলহামদুল্লিলাহ, সরকারি চাকুরি থেকে অবসর।’

অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেট্রি বিভাগে অধ্যায়ন করেন। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। সর্বশেষ তিনি পদোন্নতি পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক