০৮ নভেম্বর, ২০২১ ০৯:৩৫ এএম

বিশ্ব রেডিওলজি দিবস আজ 

বিশ্ব রেডিওলজি দিবস আজ 
১৮৯৫ সালের ৮ নভেম্বর ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণার সময় সৌভাগ্যক্রমে এক্স-রে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন, রেডিওলজির চিকিৎসায় যা কার্যকর ভিত্তি গড়ে দেয়।

মেডিভয়েস ডেস্ক: আজ সোমবার (৮ নভেম্বর), আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস। প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১২ সাল দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হয়। 

দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানমালায় রেডিওলজির খুঁটিনাটি সাধারণ মানুষের নিকট তুলে ধরা হয়।

১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেন চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এক্স-রে আবিষ্কার করেন। এর পর থেকেই চিকিৎসার মূল ধারণা পাল্টে যায়। বৈপ্লবিক এ পরিবর্তনের ধারাবাহিকতায় অনুমাননির্ভর চিকিৎসার বদলে চিকিৎসা শুরু হয় সুনির্দিষ্ট উপায়ে।

জানা গেছে, এ দিন ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণার সময় সৌভাগ্যক্রমে এক্স-রে আবিষ্কার করেন রন্টজেন, রেডিওলজির চিকিৎসায় যা কার্যকর ভিত্তি গড়ে দেয়।

আধুনিক চিকিৎসা পদ্ধতির মূল্যায়ন হলো, সুচিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক রোগ নির্ণয়। আর এর সূচনা হয় এক্স-রে’র আবিষ্কারের মাধ্যমে। এই এক্স-রে পরীক্ষাকে আবর্তন করে ষাটের দশকে আল্ট্রাসনোগ্রাফি, সত্তরের দশকে সিটি স্ক্যান এবং আশির দশকে এমআরআই সংযোজনের সুবাদে চিকিৎসা হয়ে পড়ে পুরোপুরি রেডিওলজি নির্ভর।

দিবসটির সূচনা যেভাবে

ইউরোপীয় রেডিওলজি দিবসের পথ ধরে আন্তর্জাতিক রেডিওলজি দিবসের সূচনা হয়, যার যাত্রা ২০১১ সালে। এক্স-রে’র আবিষ্কারক বিজ্ঞানী রন্টজেনের মৃত্যুবার্ষিকীর স্মরণে প্রথম এবং একমাত্র দিবস হিসেবে ওই বছরের ১০ ফেব্রুয়ারি ইউরোপীয় রেডিওলজি দিবস উদযাপিত হয়েছিল। এর আয়োজক ছিল ইউরোপীয় সোসাইটি অব রেডিওলজি।

এ উদযাপনে সাফল্যের পথ ধরে আন্তর্জাতিক রেডিওলজি দিবস প্রতিষ্ঠার বিষয়ে সহযোগিতার লক্ষ্যে একই বছর ইউরোপীয় রেডিওলজি সোসাইটি (ইএসআর) যুক্ত হয় রেডিওলজিক্যাল সোসাইটি অব উত্তর আমেরিকা (আরএসএনএ) এবং আমেরিকান রেডিওলজি কলেজের (এসিআর) সঙ্গে।

একই সঙ্গে সংগঠনগুলো এ সিদ্ধান্তে উপনীত হয় যে, বিজ্ঞানী রন্টজেনের মৃত্যুবার্ষিকীর পরিবর্তে এক্স-রে আবিষ্কারের দিনে আন্তর্জাতিক রেডিওলজি দিবস উদযাপিত হওয়া উচিত।

পরে ওই বছরের ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত রেডিওলজিক্যাল সোসাইটি অব উত্তর আমেরিকার (আরএসএনএ) বার্ষিক সাধারণ সভায় তিন প্রতিষ্ঠাতা সদস্য সংগঠন দিবসটি নির্ধারণ করে। এর পর থেকে এক্স-রে আবিষ্কারের দিন অর্থাৎ ৮ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস।

সারা পৃথিবীর রেডিওলজিক্যাল সোসাইটিগুলোও এভাবেই উদযাপনের উপযুক্ত দিবস হিসেবে ১০ ফেব্রুয়ারির বদলে এই তারিখটি বেছে নেয়।

এর পরের বছর ২০১২ সালে প্রথম ইউরোপীয় রেডিওলজি সোসাইটি (ইএসআর), রেডিওলজিক্যাল সোসাইটি অব উত্তর আমেরিকা (আরএসএনএ) এবং আমেরিকান রেডিওলজি কলেজ (এসিআর) যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন শুরু হয়।

সময়ের ব্যবধানে তাদের সঙ্গে যুক্ত হয় সারা পৃথিবীর রেডিওলজিক্যাল সকল সোসাইটি। আর এভাবেই প্রতি বছর আট নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করে আসছে আন্তর্জাতিক সকল সোসাইটি। 

সূত্র মতে, পৃথিবীর প্রায় দুইশ’র কাছাকাছি জাতি ও বিভিন্ন দেশের রেডিওলজি সংগঠন নিজেদের অবস্থানে থেকে এসব আয়োজনে যুক্ত হয়।

এ উদযাপনের রয়েছে বিভিন্ন প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, বক্তৃতা-বিবৃতি ও বিভিন্ন সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা। এসব আয়োজনে রেডিওলজিস্টদের পাশাপাশি সাধারণ মানুষকে রেডিওলজি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

বাংলাদেশে ২০১৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও