যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের টিকা প্রয়োগের সিদ্ধান্ত
মেডিভয়েস ডেস্ক: পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ অক্টোবর) মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ অনুমতি দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুরা ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা পাবে। প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু করোনার এ টিকা পাবে। এদের মধ্যে অনেকেই সশরীরে স্কুলে যেতে শুরু করায় ভাইরাস সংক্রমণের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে এখনই শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে না। ডোজ কীভাবে দেওয়া উচিত সে সম্পর্কে এখনো মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি উপদেষ্টা দলের আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।
ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শনিবার (৩০ অক্টোবর) থেকেই ফার্মেসি, শিশু বিশেষজ্ঞদের কার্যালয়সহ বিতরণকারী বিভিন্ন জায়গায় টিকা পাঠানো শুরু করবে।
দেশটিতে ১২ বছরের বেশি বয়সীদের ৩০ মাইক্রোগ্রামের সাধারণ ডোজ দেওয়া হচ্ছে, পাঁচ বছরের শিশুদের দেওয়া হবে ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ।
মার্কিন নীতিনির্ধারকরা জানিয়েছেন, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়ায় ঝুঁকির তুলনায় সম্ভাব্য উপকারিতা অনেক বেশি।
এর আগে চীন, কিউবা ও সংযুক্ত আরব আমিরাতসহ হাতেগোনা কয়েকটি দেশ শিশুদের জন্য করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা