২৮ অক্টোবর, ২০২১ ০২:৫৩ পিএম

গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু 

গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আজ সকাল ৯টায় শুরু হওয়া ২য় ডোজের ক্যাম্পেইন চলবে বিকাল ৩টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালায় স্বাস্থ্য অধিদপ্তর। দুদিনে ৮২ লাখের বেশি মানুষকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেখান থেকেই নিতে হবে। 

এ বিষয়ে সবখানে পাঠানো নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, যেসব কেন্দ্রে রুটিন টিকাদান কার্যক্রম চলে, সেখানে ওইদিন টিকা না দিয়ে অন্য একদিন টিকা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ‘কিছু এলাকায় আরও দুই-এক দিন সময় লাগতে পারে এই ডোজ দিতে। কেউ টিকা নিতে না পারলে পরবর্তীতে তিনি মূল কেন্দ্রে গিয়ে দিতে পারবেন।’

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আরও চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দেওয়া সম্ভব হবে। বৃহস্পতিবার টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর নভেম্বর মাসে অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দেওয়া সম্ভব হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণ টিকাদান কর্মসূচি
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক