২৩ অক্টোবর, ২০২১ ০৪:২৩ পিএম

বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই সাম্প্রদায়িক হামলা: বিএসএমএমইউ ভিসি

বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই সাম্প্রদায়িক হামলা: বিএসএমএমইউ ভিসি
বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই সাম্প্রদায়িক  হামলা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দুপুর ২টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর কাজ শেষের দিকে ঠিক তখনই দেশে পাকিস্তানের প্রেতাত্মা সাম্প্রদায়িক অপশক্তি মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করা। বাংলাদেশে অগ্রযাত্রাকে ব্যাহত করতেই সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে।’ 

এই অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনার রক্ষক ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রধান কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করতে হবে।’

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও বিশ্বদ্যিালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, মেডিকেল টেকলোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক