১৬ অক্টোবর, ২০২১ ১১:৩৪ এএম

বিশ্ব খাদ্য দিবস আজ 

বিশ্ব খাদ্য দিবস আজ 
কৃষি মন্ত্রণালয় ও এফএওর আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব খাদ্য দিবসের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব খাদ্য দিবস আজ। ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।   

কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব আয়োজনে বিশ্ব খাদ্য দিবসের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিপাদ্যের ওপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সেমিনারে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু ধান ১০০’ অবমুক্ত করবেন। 

এছাড়া প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু ধান ১০০’ দিয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করবেন।

বিকালে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে একটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী। সেখানে দেশ-বিদেশের কৃষি ও খাদ্য বিষয়ে প্রথিতযশা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। 

সূত্র: বাসস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক