বিএসএমএমইউতে ‘সার্জারি বেইসড অনকোলজি আপডেট’ শীর্ষক সেমিনার
মেডিভয়েস রিপোর্ট: সেন্ট্রাল সেমিনারের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত হয়েছে ‘সার্জারি বেইসড অনকোলজি আপডেট’ শীর্ষক একটি সেমিনার। আজ রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে এ সেমিনার হয়।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব কমিটির আয়োজনে এই গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সেন্ট্রাল সেমিনারে বৈজ্ঞানিক ও গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, কমিউনিটি অফথালমোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মইনুল হক।
সেমিনারে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ প্রমুখসহ বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।