৫১ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: উচ্চশিক্ষার বিভিন্ন কোর্সে অধ্যয়নের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ৫১ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ অক্টোবর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইস্যু করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে ‘নিম্নবর্ণিত চিকিৎসককে নামের পাশে বর্ণিত কোর্সে ও মেয়াদে অধ্যায়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’
প্রজ্ঞাপনে উল্লেখিত শর্তগুলো হলো:
১. প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন,
২. তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে না মর্মে প্রত্যয়নপত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন।
৩. প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ করা হলো। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর হতে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।
৪. তারা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস-এ বিধি মোতাবেক মুভইন ও মুভআউট হবেন।
এ ছাড়া প্রযোজ্য প্রার্থীদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে মঞ্জুরকৃত প্রেষণের সকল শর্তাদি বর্ধিত প্রেশন মেয়াদের জন্য প্রযোজ্য হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) ও বিএসএমএমইউ’র রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।