১০ সেপ্টেম্বর, ২০২১ ০৪:৪০ পিএম

চাকরিতে যোগ দেওয়া হলো না ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ডা. হালিমার

চাকরিতে যোগ দেওয়া হলো না ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ডা. হালিমার
ডা. হালিমা আকন্দর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত

মেডিভয়েস রিপোর্ট: ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগ দিতে পারলেন না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট ডা. হালিমা আকন্দ। কারণ প্রাণঘাতী করোনাভাইরাস নিভিয়ে দিয়েছে তার জীবন প্রদীপ। গত ২০ জুলাই (মঙ্গলবার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. হালিমা আকন্দের ব্যাচমেট ডা. আনিস বিন আবদুর রাজ্জাক মেডিভয়েসকে জানান, ডা. হালিমা আকন্দ ইবনে সিনা মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ ২০১৬ সালে তিনি এমবিবিএস পাস করেন৷ এরপর ২০২১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে রেসিডেন্ট হিসেবে যোগ দেন৷

পারিবারিক সূত্রে জানা গেছে, ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষাও অংশ নিয়েছিলেন ডা. হালিমা আকন্দ। তবে করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে অন্তঃসত্ত্বা ডা. হালিমা আকন্দের গর্ভজাত শিশু প্রিমেচিউরিটির জন্য NICU তে মারা যায়।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ৪ হাজার সহকারী সার্জন নিয়োগের সুপারিশ করে ৪২তম বিসিএস (বিশেষ) এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌঁনে ৬টায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ডা. হালিমা আকন্দও ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক