ঢাকা কলেজে ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ স্থাপন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা কলেজে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে ৷ কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে এবং প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বুথ দুটি থেকে শিক্ষার্থী ও দর্শনার্থীরা বিনামূল্যে স্যানিটাইজার এবং মাস্ক নিতে পারবেন।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা কলেজ ক্যাম্পাসের বুথ দুটির কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শুভ্রদেব হালদার বাপ্পি বলেন, ‘করোনা সংক্রমনের শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজেও দুটি করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হলো।’
প্রয়োজন সাপেক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও সুরক্ষা বুথ স্থাপন করা হবে বলেও জানান তিনি।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এইচ এম রোমান মাহমুদ বলেন, ‘করোনাকালীন সময়ের সাধারণ মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ।’
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফা সুলতানা, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিমসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন সাদেক মির্জা, জাহিদ হাসান, জসীম উদ্দিন, আশিকুজ্জামান রানাসহ কলেজ ছাত্রলীগে কর্মী জাকির, শরীফ, রবিন, বেলাল, শুভ, টিপু,মাহমুদ, মুস্তাফিজ, মুরাদ, মৃদুল, সোহেল প্রমুখ৷
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪