২২ অগাস্ট, ২০২১ ১১:৫৩ এএম
ঢাকার উত্তর ও দক্ষিণের ৫৬ ওয়ার্ডে ডেঙ্গুতে বেশি ঝুঁকিপূর্ণ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬টি ওয়ার্ড এখন ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে বলে এক জরিপের ফলাফল থেকে জানা গেছে। আজ রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জরিপে এ তথ্য উঠে এসেছে।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ২৩ জনের। আর জুলাই মাসে মৃত্যু হয়েছে ১২ জনের। এ বছরে ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৭ হাজার ৭৫০ জন।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত