পরিস্থিতি সামলে বাংলাদেশকে প্রতিশ্রুত টিকা দেবে ভারত
মেডিভয়েস রিপোর্ট: ভারতের করোনা পরিস্থিতি সামলে বাংলাদেশকে প্রতিশ্রুত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) এ কথা জানানো হয়।
এর আগে ১৫ আগস্ট দুপুরে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ভারতের কাছে আমাদের দুই কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওনা। আমরা টিকার জন্য তাগাদা দিচ্ছি। ভারত আগস্ট মাসে সামান্য একটু ইঙ্গিত দিয়েছিল, তারা টিকা দেওয়া শুরু করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে টিকা পাওয়ার শিডিউল পাইনি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। সেটা প্রমাণিত হয়েছে। আমরা একদিনে ২৪ লাখ ভ্যাকসিন দিয়েছি। টিকার প্রাপ্যতা সাপেক্ষে গণটিকা কার্যক্রম চলবে।’
তিনি আরও বলেন, ‘যদি আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন চলে আসে তাহলে শহরে এবং গ্রামে দুই জায়গাতেই ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। যদি আমাদের হাতে ভ্যাকসিনের পরিমাণ কম থাকে তাহলে আমাদের কার্যক্রম সেভাবেই পরিকল্পনা করতে হবে। সবকিছু নির্ভর করছে আমাদের ভ্যাকসিন মজুদের ওপর। আমরা যখন বেশি ভ্যাকসিন পাবো তখন গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া শুরু করবো। বর্তমানে যেভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে সেভাবেই চলবে।’
জাহিদ মালেক বলেন, ‘ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে আমাদের বিশেষ কোনো পছন্দ নেই। যাদের থেকে পাচ্ছি তাদের থেকেই নিচ্ছি। রাশিয়ার সাথে আমাদের চুক্তি হয়েছে, আমরা অপেক্ষায় আছি তারা কবে আমাদের টিকা দেবে। কোভ্যাক্সের সাথেও আমাদের সাত কোটি টিকার চুক্তি হয়েছে। তারাও আমাদের টিকা দিচ্ছে।’
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২