২৪ জুলাই, ২০২১ ০৯:১০ পিএম

আগামী বছরের মধ্যে আসবে ২১ কোটি ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী 

আগামী বছরের মধ্যে আসবে ২১ কোটি ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী 
ছবিঃ সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গামী বছরের শুরুতেই ক্রয় করা ও বিভিন্ন দেশের প্রতিশ্রুত ২১ কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী বছরের শুরুতেই ক্রয়কৃত এবং বিভিন্ন  দেশের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ২১ কোটি ভ্যাকসিন ব্যবস্থা করতে পারবো। এর মধ্যে চীন ও রাশিয়া থেকে যথাক্রমে তিন কোটি, সাত কোটি ভ্যাকসিন এবং অ্যাস্টাজেনেকা তিন কোটি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই মুহূর্তে সরকারের কাছে এক কোটিরও বেশি ভ্যাকসিন রয়েছে। আগামী মাসের মধ্যেই বিভিন্ন উৎস থেকে আরো দুই কোটি ভ্যাকসিন আসবে।’

জাহিদ মালেক জানান, আগত টিকা সংরক্ষণেও আমাদের কোনো সমস্যা হবে না। টিকা সংরক্ষণে ২৬টি কোল্ড ফ্রিজার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনা হয়েছে। এতে মাইনাস ৭০ ডিগ্রিতে রাখা প্রয়োজন এমন টিকা ও সংরক্ষণ করা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকার ১৮ ঊর্ধ্ব নাগরিকদের ও টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সুরক্ষা অ্যাপে তারা যেন নিবন্ধন করতে পারেন এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, হাসপাতালের তথ্যমতে ভর্তি রোগীদের মধ্যে ৯০ ভাগই ভ্যাকসিন নেননি। ভ্যাকসিন না নেওয়ার তারা কোভিডে আক্রান্ত হয়েছেন। আর এর মাঝে অধিকাংশই গ্রামের মানুষ। গ্রামের বয়স্ক মানুষদের ভ্যাকসিন দেওয়া গেলে রোগী ও মৃত্যুর সংখ্যা কমবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক