আগস্টে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: কোভেক্সের আওতায় আগামী আগস্ট মাসে দেশে ৬০ লাখ ফাইজারের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠি পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। তারা জানিয়েছে, আগস্ট মাসের শুরুতেই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আমাদেরকে দেওয়া হবে। এছাড়াও এ মাসের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে চীন থেকে আরও ৫০ লাখ ডোজ টিকা আসছে। আমরা আশা করছি, আগামী দেড় মাসের মধ্যে আমাদের হাতে এক থেকে দেড় কোটি ডোজ টিকা থাকবে। এছাড়াও আগস্ট মাসে আরও কিছু টিকা আসার কথা রয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের ডাক্তার-নার্সরা গত দেড় বছর যাবৎ দিনরাত কাজ করছে। অনেকেই মৃত্যুবরণ করছে। তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ।
এর আগে গত ৩১ মে রাতে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছায়। এসব টিকা এরইমধ্যে প্রয়োগ শুরু হয়েছে।
-
১১ জানুয়ারী, ২০২২
-
১৮ ডিসেম্বর, ২০২১
-
১৮ ডিসেম্বর, ২০২১
-
০৪ অক্টোবর, ২০২১
-
১০ জুলাই, ২০২১
-
৩০ মে, ২০২১
-
৩০ মে, ২০২১
-
৩০ মে, ২০২১