করোনায় ১৩৪ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ২২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ছয় হাজার ২১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।
এ সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত সুস্থ হয়েছেন আট লাখ ২৯ হাজার ১৯৯ জন। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪