চীনের উপহারের ছয় লাখ টিকা আসছে কাল
মেডিভয়েস রিপোর্ট: উপহার হিসেবে চীনা কোম্পানি সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা আগামীকাল রোববার (১৩ জুন) দেশে আসবে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম। আজ শনিবার (১২ জুন) বিকেলে মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেন তিনি।
আইএসপিআর’র সহকারী পরিচালক বলেন, ‘আগামীকাল রোববার (১৩ জুন) বিকাল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর ওষুধ প্রশাসনের তত্ত্বাধাবনে টিকাগুলো দিয়ে দেওয়া হবে। তারা হয়তো রাজধানীর তেজগাঁওয়ে মেডিসিন ডিপোতে সংরক্ষণের জন্য নিয়ে যাবেন।’
এদিকে আজ শনিবার (১২ জুন) আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনোফার্মের করোনাভাইরাসের ছয় লাখ টিকা আনতে আজ শনিবার (১২ জুন) চীন যাচ্ছে বিমান বাহিনীর দুটি বিমান।
সংস্থাটির পরিচালকের পক্ষে গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ বিমান বাহিনীর দুটি সি ১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাসের ছয় লাখ ডোজ টিকা আনার জন্য চীনের উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবে।’
এর আগে গত ১২ মে (বুধবার) চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকার প্রথম চালান ঢাকায় পৌঁছায়। এদিন ভোর ৫টা ৩১ মিনিটে ওই টিকা নিয়ে বিমানবাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপহার হিসেবে পাঠানো এ টিকা থেকে এরই মধ্যে ঢাকার চারটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এই টিকা দেওয়ার কথা রয়েছে সারাদেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা পুলিশ সদস্যদেরও দেওয়া হবে এই টিকা।
এ দিকে উপহারের টিকার দ্বিতীয় চালান বাংলাদেশে সরবরাহের সব প্রস্তুতি এরই মধ্যে সেরে রেখেছে চীন। এ বিষয়ে শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে ঢাকায় চীনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত হ্যালং ইয়ান লিখেন, ‘৬ লাখ টিকা প্রস্তুত। ১৩ জুন তা বাংলাদেশে পৌঁছাবে।’
টিকা কেনায় আলোচনা অব্যাহত
অন্যদিকে উপহারের বাইরে চীনের সিনোফার্মের টিকা কেনার আলোচনাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আজ শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, টিকা কিনতে চীনের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এর আগে ভ্যাকসিনের দাম প্রকাশ হওয়ায় আমাদের সমস্যা হয়েছে। এজন্য চুক্তি অনুযায়ী কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে।’ তবে টিকা ক্রয় নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২