৩১ মে, ২০২১ ০৮:১২ পিএম

ওটিতে রোগীর রক্তের প্রয়োজন, নিজের রক্ত দিলেন চিকিৎসক

ওটিতে রোগীর রক্তের প্রয়োজন, নিজের রক্ত দিলেন চিকিৎসক
ওপারেশন থিয়েটারে রিক্ত দিচ্ছেন ডা. নাসিম। ছবি: ফেসবুক থেকে

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুর সদর হাসপাতালের ওপারেশন থিয়েটারে সিজারের মুমূর্ষু এক রোগীকে নিজের রক্ত দিয়ে আলোচনায় এসেছেন এক চিকিৎসক। আলোচিত ওই চিকিৎসকের নাম নাসিম রহমান। তিনি একজন এনেসথেশিয়া বিশেষজ্ঞ।

রোববার (৩০ মে) লক্ষ্মীপুর সদর হাসপাতালের ওটিতে রক্ত দেন ওই চিকিৎসক। এর আগেও তিনি ওটিতে এভাবেই বেশ কয়েকজন রোগীকে নিজের রক্ত দিয়েছেন।

এমন মহৎ কাজের প্রশংসা জানিয়ে একই হাসপাতালের গাইনি ও অবস বিভাগের চিকিৎসক ডা. নার্গিস পারভীন ফেসবুকে একটি পোস্ট দেন। তাঁর ফেসবুক পোস্টটি মেডিভয়েস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

ডা. নার্গিস পারভীন লিখেছেন, ‘আজ সিজার ওটি সদর হাসপাতাল লক্ষ্মীপুরে গিয়ে দেখি একপাশে সিজার  হচ্ছে।  অন্য টেবিলে নাসিম স্যার শুয়ে আছেন। আমি ভয়ংকরভাবে চমকে উঠলাম নাসিম ভাইকে এভাবে দেখে।  উনি এনেসথেসিয়া বিশেষজ্ঞ। এই রোগীকে উনি এনেসথেসিয়া দিয়েছেন। কেনই বা উনি শুয়ে আছেন। পরে ঘটনা শুনে মনটা আর্দ্র হয়ে গেল। রোগী কোনোভাবেই ব্লাড জোগাড় করতে পারেনি। তার হিমোগ্লোবিন ৭ এসেছে।  দেখতে আরো কম লাগে। এদিকে জরুরি অপারেশনও করা দরকার। তাই নাসিম ভাই ব্লাড দিচ্ছেন।’

‘আমি সাথে সাথে এক স্মৃতিতে নসটালজিক হয়ে গেলাম। আমার প্লাসেন্টা এক্রিটার এক রোগীকে এভাবেই ওটিতে রক্ত দিয়ে উনি বাঁচার উছিলা হয়েছিলেন। নাসিম ভাই এভাবেই সব সময় অপারেশনের রোগীদের রক্ত দান করেন। আল্লাহ উনাকে সুস্থভাবে নেক হায়াত দিন। আমিন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক