২৩ মে, ২০২১ ১০:৪৯ এএম

সাংবাদিক রোজিনার জামিন মঞ্জুর 

সাংবাদিক রোজিনার জামিন মঞ্জুর 
সাংবাদিক রোজিনা ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত। আজ রোববার (২৩ মে) দুপুরে সাড়ে ১০টার ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

রায়ের আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর দ্বিপ্রহর কিংবাদ সূর্যাস্তের পূর্বে রোজিনা ইসলাম জামিনে মুক্ত পাবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার।

আদালতে রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম। এ সময় রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন।

শুনানি শেষে পাঁচ হাজার টাকার বন্ড ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাঁর জামিন মঞ্জুর করে আদালত।

গত মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।

এরপর রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার চিকিৎসার জন্য আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার জন্য নির্দেশ দেন। এরপর প্রিজনভ্যানে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। সেখানে তাঁকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়।

পরে তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় তাঁর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক