১৮ মে, ২০২১ ১২:০৫ পিএম

রাজধানীতে রেসিডেন্ট চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার 

রাজধানীতে রেসিডেন্ট চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার 
ডা. সুপ্রিয়া কর্মকার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যাথলজি বিভাগের ফেইজ-বি’র রেসিডেন্ট ডা. সুপ্রিয়া কর্মকারের (৩৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রমনা এলাকার নিউ ইস্কাটনের বাসা থেকে ওই নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। 

মরদেহটি উদ্ধারের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রমনা থানা পুলিশ।

নিহত চিকিৎসকের পরিবারের বরাত দিয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জানিয়েছেন, গত ১৬ মে রাতের খাওয়া-দাওয়া শেষে সাড়ে ১০টার দিকে রাজধানীর ১১২ নিউ ইস্কাটনের পঞ্চমতলায় বাসায় নিজ কক্ষে ঘুমাতে যান তিনি।

পরদিন সকাল ১১টা পর্যন্ত যখন ঘুম থেকে না উঠায় তাঁকে ডাকতে ছোট ভাই সুতনু কর্মকার। কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজার ফাকা দিয়ে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন ওই চিকিৎসক। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুপ্রিয়া কর্মকার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) কর্মরত ছিলেন।

তবে কি কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেনি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সুপ্রিয়া কর্মকার ভোলা জেলার লালমোহন উপজেলার কর্তার হাট গ্রামের সুধীর কর্মকার ও মাতা পান্না কর্মকারের মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

এদিকে রেসিডেন্ট চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের আত্মহত্যা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক