মিডওয়াইফ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডয়োইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বুধবার (৫ মে) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ (১০ম গ্রেড) (বিজ্ঞপ্তির তারিখ: ০৯ ডিসেম্বর ২০১৯ নম্বর ১২৮) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ২০ মার্চ ২০২১ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী নিম্নে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।’
এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।
লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।