১৮ এপ্রিল, ২০২১ ০২:৫৬ পিএম

কুমিল্লায় বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা চালু 

কুমিল্লায় বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা চালু 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লায় বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা চালু করেছে ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগ। ঘরে বসে মোবাইল ফোনে চিকিৎসকের পরামর্শ পাবেন রোগীরা।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর এ সেবা চালু করা হয়েছে বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবার প্রধান সমন্বয়ক মাজেদুল ইসলাম সানি।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্ব বিপর্যস্ত। প্রতিনিয়ত করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে মানুষের কাছে  চিকিৎসা পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র চেষ্টা।’ 

জানা গেছে, ‘রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। করোনাকালে রোগীরা ঘরে বসে বিনামূল্যে এ সেবা পাবেন।’

বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবায় ২৪ ঘন্টা সেবা দিয়ে যাবেন চিকিৎকরা।

এসব নম্বরে যোগাযোগ করলেই মিলবে টেলিমেডিসিন সেবা: ০১৭৭৬৯২৮৬৭১, ০১৩০৩৪৫৩৮৮০, ০১৮৪৬০৩৯৫০৩।

এ কার্যক্রমের সার্বিক নির্দেশনায় থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ডা. আশিক হাসান স্বাগত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক