ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলাই প্রধান চ্যালেঞ্জ: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন করে আরও সাধারণ শয্যা ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বাড়ানো হবে জানিয়েছেন সদ্য যোগ দেওয়া ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বৃস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত ‘করোনা পরিস্থিতি: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতির কথা চিন্তা করে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে শতাধিক সাধারণ শয্যা চালুর নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও এগুলোর সাথে খুব শিগগিরই আরও ৫০টি সাধারণ শয্যা এবং ১০টি আইসিইউর শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
বর্তমানে করোনা সেন্টারে ২০টি আইসিইউ শয্যাসহ সর্বমোট ১৮৭টি শয্যা চালু আছে উল্লেখ করে বিএসএমএমইউ ভিসি জানান, সংক্রমণ বাড়তে থাকলে শয্যা বৃদ্ধির এই প্রক্রিয়াও যতটা সম্ভব অব্যাহত রাখা হবে।
এ সময় তিনি সারাদেশে সভা, সমাবেশ বন্ধ রাখা, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখাসহ বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানও আপাতত বন্ধ রাখার অনুরোধ করেন। পাশাপাশি ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ক্রমবর্ধমান সংক্রমণকে মোকাবিলাই এখন প্রধান চ্যালেঞ্জ। সাথে সাথে নন-কোভিড রোগীদের চিকিৎসার বিষয়েও খেয়াল রাখতে হবে। সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে অনলাইন সেবা কার্যক্রম আরো গতিশীল করা হবে। হাসপাতালে রোগীদের সাথে আসা অতিরিক্ত এ্যাটেনডেন্টদের নিয়ন্ত্রণ করা হবে।
এ সময় সরকারের নির্দেশনা অনুযায়ী যথাসময়ে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম যথাসময়ে শুরু করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
নতুন দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সকলের সহযোগিতা নিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসা শিক্ষা, গবেষণা, ও সেবা কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারনাল মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান।
এ সময় বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১