২৯ মার্চ, ২০২১ ১২:৩৪ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা: চমেকে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা  

এমবিবিএস ভর্তি পরীক্ষা: চমেকে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা  
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে ছাত্রাবাসে বহিরাগত অবস্থানে বিশেষ সতর্কতা নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ। রোববার (২৮ মার্চ) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে কোন শিক্ষার্থী তাদের আত্নীয়, বন্ধু, পরিচিতিদের চট্টগ্রাম মেডিকেল কলেজের হোস্টেলে অবস্থান করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হলো।

এতে আরও বলা হয়েছে, আগামী ২ এপ্রিল ২০২১ খ্রি. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সহযোগিতর নামে কোন রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যানারে চট্টগ্রাম মেডিকেল কলেজে এরূপ কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করা যাচ্ছে।

যেসকল শিক্ষার্থীর প্রফেশনাল পরীক্ষা শেষ তাদেরকে অদ্য ২৮ মার্চ ২০২১ তারিখের মধ্যে হোস্টেল ত্যাগ করার জন্য পুনরায় নির্দেশ প্রদান হলো।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নের পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►নোটিস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত