ডা. জাকির হোসেন মারা গেছেন
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. জাকির হোসেন খান মারা গেছেন। বুধবার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে হার্ট অ্যাটাক হলে রাজধানীর ওই হাসপাতাল তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানব কল্যাণে নিবেদিতপ্রাণ এ চিকিৎসক।
ডা. জাকির হোসেন কমিউনিটি বেজড মেডিকেলের নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন (আরএস) হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম তালুকদার বলেন, ‘গত বৃহস্পতিবার (৪ মার্চ) আমি আমার বর্তমান কর্মস্থল ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ ক্যাম্পাসের সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে হোস্টেলের দিকে যাচ্ছিলাম। রাস্তার মোড়েই বৈশাখী রেস্টুরেন্টের পূর্ব বারান্দায় বসে ডা. জাকির হোসেন প্লাস্টিকের চেয়ারে বসে বাম হাতে প্লেট নিয়ে নাস্তা করছিল। আমাকে দেখে সে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে রইল। আমি তাকে বসার জন্য ইশারা দিয়ে ধন্যবাদ জানালাম। এটাই ডাক্তার জাকিরের সাথে আমার শেষ দেখা। আজও বৃহস্পতিবার। গত রাত ১২টার পর ফেইসবুক চেক করে ডা. জাকিরের মৃত্যুর সংবাদ পেলাম। সকালে তার জানাজায় শরীক হলাম। আশপাশের লোকজনের মুখে তার পরোপকারিতার কথাই শুনতে পাচ্ছি। আল্লাহ তাঁকে বেহেস্তবাসী করুন।’
ডা. জাকির হোসেনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬