০৬ মার্চ, ২০২১ ০৫:৪৮ পিএম

ওয়ার্ল্ড ডেন্টিস্টস দিবসে নর্থ ইস্ট মেডিকেলে র‌্যালি  

ওয়ার্ল্ড ডেন্টিস্টস দিবসে নর্থ ইস্ট মেডিকেলে র‌্যালি  
ওয়ার্ল্ড ডেন্টিস্টস দিবসের র‌্যালি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নর্থ ইস্ট মেডিকেল কলেজে ওয়ার্ল্ড ডেন্টিস্টস দিবস উদযাপিত হয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার (৬ মার্চ) মেডিকেলের ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে এক র‌্যালি বের করা হয়।

‘সুস্থ দাঁত, সুস্থ স্বাস্থ্য’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ র‌্যালিতে নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

শেষে উপস্থিত চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ডা. ইমরান হোসেন ও অধ্যাপক ডা. গুলজার আহমদ।

এছাড়াও দিবসটি উপলক্ষে কলেজে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফজল মিয়া, ডেন্টাল ইউনিটর ইউনিট প্রধান ডা. ইমরান হোসেন, ডা. জসিম উদ্দিন, ডা. তাসনিম আহমদ, ডা. সৈয়দা তাসমিয়া কাউছার, ডা. সুমাইয়া জামান এবং ডেন্টাল ইউনিটের ইন্টার্ন ডাক্তার ও ছাত্রছাত্রীবৃন্দ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত