১৯ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:৩৫ পিএম
করোনায় আক্রান্ত সংসদ সদস্য শেখ জুয়েল
শেখ সালাহউদ্দিন জুয়েল। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শেখ জুয়েলের ব্যক্তিগত সহকারি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত পাঁচদিন আগে সেখ জুয়েলের জ্বর হয়। পরে ওই দিন তাঁর করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে অসুস্থ বোধ করায় রাত সাড়ে আটটার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত