১৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:১০ পিএম

‘দেশে ১০০৬টি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম চলছে’ 

‘দেশে ১০০৬টি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম চলছে’ 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে অত্যন্ত সু-শৃঙ্খলভাবে করোনা ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে মোট ১০০৬টি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপ উদ্বোধন শেষে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারদের টিকা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন প্রদান কার্যক্রমে দেশের সুনাম এখন সর্বত্র। দেশে বর্তমানে ১ হজার ৬টি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম অত্যন্ত সু-শৃঙ্খলভাবে চলমান রয়েছে। এই ভ্যাকসিন এখন দেশের সাধারণ থেকে জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার ও তাঁদের পরিবারবর্গও দিচ্ছেন। এই ভ্যাকসিন প্রমাণ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব কতখানি দূরদর্শীসম্পন্ন। এই ভ্যাকসিন নিয়ে যারা বেশি বেশি সমালোচনা করেছে এখন তারাই আগেভাগে নিচ্ছে। এটিই সরকারের সফলতা, কষ্টের স্বীকৃতি।’

অ্যাপ উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সুরক্ষা অ্যাপ উদ্বোধনের ফলে চলমান ভ্যাকসিন কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেল। দেশে ভ্যাকসিন প্রদানের শুরুতে বিভিন্ন জোনভিত্তিক ভাগ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বাস্থ্য মন্ত্রণলয়কে অনেকখানি সহায়তা করেছে। এখন সুরক্ষা অ্যাপ প্রস্তুত করে সেই সহায়তার হাত আরও প্রসারিত হলো।’ 

এ সময় এই অ্যাপটি পেপারলেস অনলাইন কার্যক্রম নির্ভর হওয়ায় এখানে কাগজ-কলমের কোনো প্রয়োজন হয় না উল্লেখ করে অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মানুষের আরও বেশি উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক