১৫ জানুয়ারী, ২০২১ ০২:৪০ পিএম

৬৬ নার্সিং কলেজের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি

৬৬ নার্সিং কলেজের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি

মেডিভয়েসি রিপোর্ট: দেশের ৬৬ বেসরকারি নার্সিং কলেজ ও ইনন্সিটিউটের পরিচালনা পর্ষদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা বিভাগের উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেসরকারি নার্সিং কলেজের পরিচালনা পর্ষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের গভর্নিং বডিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে নিম্নোক্ত শর্তসমূহ প্রতিপালনপূর্বক নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

এসব নার্সিং কলেজের পরিচালনা পর্ষদে সিনিয়র সহাকারী সচিব থেকে উপসচিব পদমর্যাদার বিভিন্ন কর্মকর্তাকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নের শর্তে বলা হয়,  মনোনীত কর্মকর্তারা সংশ্লিষ্ট বেসরকারি নার্সিং কলেজের পরিচালনা পর্ষদের সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবেন। তাঁরা নার্সিং কলেজ বা নার্সিং প্রতিষ্ঠান স্থাপন ও নার্সিং কোর্স চালুকরণ সংক্রান্ত নীতিমালা ২০০৯ সঠিকভাবে অনুসরণ করে নার্সিং কলেজ পরিচালিত হচ্ছে কি-না তা নিশ্চিত করবেন।

নীতিমালা এবং নার্সিং কলেজ বা ইনস্টিটিউটগুলোর শিক্ষার মান নিয়ে কোন ত্রুটি পরিলক্ষিত হলে কমিটি মন্ত্রণালয়কে অবহিত করবে। সভার নোটিস অন্তত পাঁচ কার্যদিবস পূর্বে মনোনীত কর্মকর্তার নিকট সরাসরি পৌঁছাতে হবে। মনোনীত প্রতিনিধিরা টিএ, ডিএ পাবেন। এর মাধ্যমে ইতোপূর্বে পর্ষদের জারি করা সকল আদেশ বাতিল বলে গণ্য হবে।

এছাড়া কোন বিশেষ দিনে বা অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদের নির্ধারিত সভায় যদি কোন মনোনীত কর্মকর্তা উপস্থিত হতে অপারগ হন তবে ছুটিকালীন বিকল্প কর্মকর্তা বর্ণিত সভায় প্রতিনিধিত্ব করবেন। সভা সংক্রান্ত নোটিসের একটি অনুলিপি নার্সিং শিক্ষা শাখায় পাঠাকে হবে এবং প্রতিটি নার্সিং কলেজ ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা প্রতি বছরে কমপক্ষে চারবার অনুষ্ঠিত হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক