০৩ জানুয়ারী, ২০২১ ০৭:৫৯ পিএম

চমেক অধ্যক্ষকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন পদে নিয়োগ

চমেক অধ্যক্ষকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন পদে নিয়োগ
অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসা অনুুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ রোববার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদকে যোগদানের তারিখ থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন নিয়োগ করা হলো।

তিনি উক্ত দায়িত্ব পালনের জন্যে প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চবির বর্তমান ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সকল অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক