২১ ডিসেম্বর, ২০২০ ০৮:২৬ এএম

করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি 

করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (২০ ডিসেম্বর) দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, গত ছয় ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।

গত ৭ ডিসেম্বর মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, গত ৫ ডিসেম্বর থেকে জ্বর অনুভব করেছিলেন শিক্ষামন্ত্রী। এর পরদিন আইইডিসিআরে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। একই দিন রাতে সরবরাহ করা রিপোর্টে তাঁর করোনা শনাক্ত হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক