২১ ডিসেম্বর, ২০২০ ০৭:৩০ এএম

নতুন রূপে ছড়াচ্ছে করোনাভাইরাস 

নতুন রূপে ছড়াচ্ছে করোনাভাইরাস 

মেডিভয়েস ডেস্ক: বারবার বৈশিষ্ট্য পরিবর্তন করা করোনাভাইরাস আবারও নতুন রূপে ছড়াতে শুরু করেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আর মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষা করাকেই এজন্য দায়ী করছেন তারা। এর সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্রিসমাসে মানুষের ভিড় ঠেকাতে এরই মধ্যে কঠোর নিষেধাজ্ঞা এবং যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রায় অর্ধশতাধিক জায়গা করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের খোঁজ পাওয়া গেছে। তারা বলছেন, সেসব এলাকায় দ্রুতগতিতে সংক্রমণ বাড়ার পেছনে ভাইরাসের নতুন রূপটিই দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ বিষয়ে জানানো হয়েছে এবং বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করছেন।

এই নতুন রূপের করোনাভাইরাসটির সংক্রমণ সক্ষমতা আগের চেয়েও বেশি বলে মনে করছে ব্রিটিশ সরকার। এটি খুব শক্তিশালী রূপ পেয়েছে।

মূলত তিনটি কারণে এই ভাইরাসের নতুন রূপটি সবার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

নতুন ভাইরাসটি এর অন্যান্য বৈশিষ্টকে দ্রুত প্রতিস্থাপন করছে। এটিতে এমন মিউটেশন রয়েছে, যা ভাইরাসের অংশকে প্রভাবিত করে। মিউটেশনের মাধ্যমে ভাইরাসটির সংক্রমিত হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

এই ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে। ব্রিটেনে সেপ্টেম্বরে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল। নভেম্বর মাসে লন্ডনে শনাক্তের প্রায় এক চতুর্থাংশ ছিল নতুন রূপের করোনা। এটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে পৌঁছেছে।

বিজ্ঞানীরা বলছেন, চীনের উহান শহরে প্রথম যে ভাইরাসটি শনাক্ত করা হয়েছিল, তা পৃথিবীর বেশিরভাগ কোণে এখন আপনি খুঁজে পাবেন না। এর রূপ পুরোপুরি বদলে গেছে। এমনকি লন্ডনে ছড়ানো নতুন রূপের ভাইরাসটিও অন্য কোনও দেশ থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেদারল্যান্ড ও ডেনমার্কে মিংক নামের প্রাণীর দেহ থেকেও করোনার নতুন ধরনের মিউটেশন হয়েছে।

তবে বাজারে আসা ভ্যাক্সিনগুলো এর সংক্রমণ ঠেকাতে কাজ করবে ধারণা করে বিজ্ঞানীরা বলেছেন, ‘করোনা রূপ পরিবর্তন করলেও ভ্যাক্সিনে কাজ হবে। কিন্তু গণহারে সবাই টিকা নেওয়ার পর করোনার স্পাইকে যদি আরও নতুন মিউটেশন হয়, তাহলে ভ্যাক্সিনে কাজ হবে কিনা সেটা চিন্তার বিষয়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন