১৫ ডিসেম্বর, ২০২০ ০২:১০ পিএম

নেগেটিভ সনদ ছাড়াই এলো আরও ২৫৯ প্রবাসী 

নেগেটিভ সনদ ছাড়াই এলো আরও ২৫৯ প্রবাসী 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা নেগেটিভ সনদ ছাড়া দেশে আসায় ছয়টি ফ্লাইটের আরও ২৬৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাববন্দরে আসেন এসব প্রবাসী শ্রমিক। সনদ না থাকায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও আশকোনা হজ ক্যাম্পের সরকারি দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাববন্দরে গত ২৪ ঘণ্টায় মোট ২৩টি ফ্লাইটে চার হাজার ৫৬ জন যাত্রী এসেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এর মধ্যে নেগেটিভ সনদ না থাকায় ছয়টি ফ্লাইটের আরও ২৬৫ জনকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও আশকোনা হজ ক্যাম্পের সরকারি দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। ছয়টি ফ্লাইটের মধ্যে সোমবার বিকেল সাড়ে ৩টায় আগত একটি ফ্লাইটেই (রিয়াদ থেকে আসা এসবি ৩৫৮৪) ২৫৯ জন যাত্রী করোনা নেগেটিভ সনদ ছাড়া আসেন, যাদের প্রত্যেকেই প্রবাসী শ্রমিক।

সূত্র জানায়, বাকি পাঁচটি ফ্লাইটের মধ্যে জেদ্দা থেকে আগত বিজি ৪০৩৬ ফ্লাইটে ২ জনকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়। আবুধাবি থেকে আগত (৩এল০৬৩) ফ্লাইটের একজনকে দিয়াবাড়িতে, দোহা থেকে আগত (কিউআর৬৩৮) ফ্লাইটের একজনকে দিয়াবাড়িতে, দাম্মাম থেকে আগত (বিজি৪০৫০) ফ্লাইটের একজনকে আশকোনা হজ ক্যাম্পে এবং বাহরাইন থেকে আগত (জিএফ ২৫০) ফ্লাইটের একজনকে হজ ক্যাম্পের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।

সম্প্রতি বাংলাদেশে আসতে দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে বেবিচক, যা গত ডিসেম্বর থেকে কার্যকর হয়। 

বেবিচকের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ আসতে হলে সকল যাত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করতে হবে এবং করোনা নেগেটিভ যাত্রীরাই আসতে পারবেন। বিমানবন্দরে সেই নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। একইসঙ্গে বিমানবন্দরেও যাত্রীর উপসর্গ আছে কিনা অনুসন্ধান করা হবে। 

এর পরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার এশিয়া ও সৌদ এয়ারলাইন্সসহ বেশকিছু এয়ারলাইন্স করোনা নেগেটিভ সনদ ছাড়াও যাত্রী পরিবহন করছে। অবশ্য এ কারণে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাদের। তবে সৌদি এয়ারলাইন্সে বেশি সংখ্যক যাত্রী আসলেও তাদের জরিমানা গুনতে হচ্ছে না।

কারণ জানতে চাইলে শাহজালালের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, সৌদি এয়ারলাইন্স মন্ত্রণালয়ে কারণ ব্যাখ্যা করে কিছু কাগজপত্র জমা দেয়ার জন্য সময় নিয়েছে। এ কারণে এই এয়ারলাইন্সটির বিরুদ্ধে আর্থিক কিংবা অন্য কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নেগেটিভ সনদ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক