আট চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের একাধিক প্রতিষ্ঠানের আট চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইস্যু করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ বিভাগের পারসোনাল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন মাহমুদকে পটুয়াখালী মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মাউক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেসমিন আক্তারকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
অধিদপ্তরের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালিদ হোসেনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমানকে ঢাকা ডেন্টাল কলেজে বদলি করা হয়েছে।
রাজধানীর শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের ইএনটি বিভাগে সংযুক্ত সহযোগী অধ্যাপক ডা. মো. শাহাজাহান কবিরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ইএনটি বিভাগে সংযুক্ত সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগেী অধ্যাপক ডা. রোকসানা আহমেদকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শিল্পী চৌধুরীকে ময়মনসিংহ মেডিকেলে সংযুক্ত রেখে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
-
০৭ জানুয়ারী, ২০২৫
-
১২ নভেম্বর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ জুলাই, ২০২৪
-
০৫ জানুয়ারী, ২০২৪
-
০৬ জুলাই, ২০২১
-
২১ ডিসেম্বর, ২০২০
-
১৪ ডিসেম্বর, ২০২০