করোনায় বিদায় ডা. রাশেদ সারওয়ার
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারের মেডিকেল অফিসার ডা. রাশেদ সারওয়ার রনি আর নেই। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
ডা. রাশেদ সারওয়ার করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান তিনি।
ডা. রাশেদ সারওয়ারের ব্যাচমেট ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম রোববার এ খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে নিজের ওয়ালে এ তথ্য দিয়ে বলেন, ‘ডিএমসিতে আমাদের ব্যাচের অন্যতম ভাল হৃদয়ের অধিকারী ডা. রাশেদ সারওয়ার রনি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের ব্যাচে সে কোভিড-১৯ এর দ্বিতীয় শিকার। আল্লাহ তাকে জান্নাত দান করুন।’
ডা. রাশেদ সারওয়ার রনি ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ডিএমসি-৪৯ ব্যাচের শিক্ষার্থী।
রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।
ডা. রাশেদ সারওয়ার রনির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। শোকাহত মেডিভয়েস পরিবারও। তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমরা।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬