১২ ডিসেম্বর, ২০২০ ০৫:৪৮ পিএম

শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া  

শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া  

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। 

ত্রিশাল উপজেলা তাঁতীলীগের এ আয়োজনে সহযোগিতায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ইকবাল হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডল, হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক নেয়ামত খান, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মিন্টু, আওয়ামী লীগ নেতা নয়ন তালুকদার, তাজুল ইসলাম ও সাইদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত সাত ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। এর পর থেকে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।

জানা গেছে, অসুস্থ বোধ করায় গত ৬ ডিসেম্বর কোভিড-১৯ পরীক্ষা করেন শিক্ষামন্ত্রী। ওই দিন রাতে তার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক