বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
তিনি ডা. মীর ফাওয়াজ হোসেন শুভর স্থলাভিষিক্ত হলেন। তার নিষ্ক্রিয় থাকার কারণে সম্প্রতি পদটি শূন্য ঘোষণা করা হয়।
ডা. রফিকুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলোজি বিভাগে কর্মরত আছেন।
তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করে ওই চিঠিতে আরও বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।
আশা করি আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দলকে আরো অধিকতর শক্তিশালী, গতিশীল ও সুসংগঠনিত করতে সক্ষম হবেন।
রফিকুল ইসলাম রাজধানীর মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি।
-
১১ জুন, ২০২৬
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
‘রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক’
-
০৭ জুন, ২০২৬
-
০৬ জুন, ২০২৬
-
০৭ মে, ২০২৬