০৭ ডিসেম্বর, ২০২০ ১০:১৫ এএম

করোনায় ডা. মুস্তাফিজুর রহমানের মৃত্যু 

করোনায় ডা. মুস্তাফিজুর রহমানের মৃত্যু 
ডা. লে. কর্নেল (অব.) মুস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক থেকে।

মেডিভয়েস রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা ডা. লে. কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

ডা. মুস্তাফিজুর রহমানের ভাতিজা, বেসরকারি টিভি চ্যানেল ইটিভির সিনিয়র রিপোর্টার দীপু শিকদার আজ সোমবার সকাল ১০টার দিকে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ দিন আগে চাচার গায়ে জ্বর আসে। অবস্থার অবনতি হলে সিএমএইচে নিয়ে আসা হয়। সেখানে করোনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। অবস্থার আরও অবনতি হলে চাচাকে লাইফসাপোর্টে নেওয়া হয়। কয়েকদিন লাইফসাপোর্টে থাকার পর গতরাত সাড়ে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ডা. মুস্তাফিজুর রহমান মনোরোগবিদ্যা বিভাগে কর্মরত ছিলেন। মানসিক রোগের চিকিৎসা দিয়ে সেনাবাহিনীতে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন শেষে ২০০৪ সালে স্বেচ্ছায় অবসরে যান তিনি। সর্বশেষ ঢাকা ক্যান্টনমেন্টে সিএমএইচে কর্মরত ছিলেন।

ডা. মুস্তাফিজুর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তাঁর গ্রামের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইটনা গ্রামে। গার্ড অব অনার শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক