ডা. ফাউচিকে প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রস্তাব বাইডেনের
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের পরিচালকে এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচিকে প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাইডেন ফাউচিকে তার কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
ড. ফাউচি করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হওয়া ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে তিনি কথা বলেছেন।
ফাউচি বলেন, আমি খুব আনন্দিত যে টিকা কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা প্রথম বৈঠকে বসেছি।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ফাউচি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। একইসঙ্গে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে এবং আমার কোভিড দলে যোগ দিতে অনুরোধ করেছি।
ড. ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ।
সাক্ষাৎকারে বাইডেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে আমেরিকার জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো- আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।
বাইডেন আরও যোগ করেছেন যে, হোয়াইট হাউজের আগত চিফ অব স্টাফ রন ক্লেইন ফাউচিকে ভালো করেই চিনতেন এবং তাদের এক সাথে কাজ করার অভিজ্ঞতা আছে বলেও জানান তিনি।
ড. ফাউচি ক্লেইনকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসাবে প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে, তিনি ইবোলা পরিস্থিতি নিয়ে একেবারে ভয়াবহ, যেখানে আমাদের ইবোলার সাথে একটি অত্যন্ত সফল চূড়ান্ত পরিণতি হয়েছিল।
ড. ফাউচি বলেন, ইবোলা ভাইরাসের সময় ক্লেইনের সাথে থেকে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। যিনি ওবামা প্রশাসনের সময় চিফ অব স্টাফ ছিলেন।
ফাউচি বলেন, বাইডেন প্রশাসনের পরিদর্ষন টিমের সাথে বৃহস্পতিবার তার এক ঘণ্টাব্যাপি বৈঠক হয়েছে। টিম সদস্যদের সাথে যেখানে উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা জেফরি জেইন্টস। এ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিলো বলে জানিয়েছেন ড. ফাউচি।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী