করোনায় মৃত্যু ১৩, নতুন শনাক্ত ১২৮৯
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৯ জন। আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৩ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী দুজন। তাদের সবাই হাসপাতালে মারা যান।
নতুন শনাক্ত হওয়া এক হাজার ২৮৯ জনসহ দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৮ হাজার ৭৭৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে তিন লাখ ৩৬ হাজার ৫৬৮।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১১ হাজার ৪১৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৬৫৭ জন (৭৬ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী এক হাজার ৩৯২ জন (২৩ দশমিক শূন্য ১১ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব নয়জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন সাতজন, খুলনার একজন, সিলেটের দুইজন এবং রংপুর বিভাগের ছিলেন তিনজন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪