০৪ নভেম্বর, ২০২০ ০২:৩৪ পিএম

১৯ চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি 

১৯ চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি 

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ১৯ চিকিৎসকের স্বেচ্ছায় পদত্যাগপত্র গ্রহণ করে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাঁদের প্রত্যেকে  ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাগণ কর্তৃক সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা-৫৩ মোতাবেক দাখিলকৃত স্বেচ্ছায় ইস্তফাপত্র গ্রহণপূর্বক উল্লেখিত শর্তে তাদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতির শর্তাবলীতে বলা হয়েছে, পদত্যাগ করা কর্মকর্তাদের সরকারি চাকুরির বয়স ২৫ বছর না হওয়ায় তারা বিধি মোতাবেক আর্থিক সুবিধা পাবেন না। তবে সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ পাবেন। উল্লেখিত কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো অডিট আপত্তি পাওয়া গেলে এর দায় তিনি অথবা তার অবর্তমানে বৈধ ওয়ারিশগণ বহন করতে বাধ্য হবেন। এছাড়াও সরকারের অন্য সংস্থাপনে যোগদানের ক্ষেত্রে তাঁদের চাকরিকাল ও বেতন বিধি মোতাবেক সংরক্ষিত হবে। 

রাষ্ট্রপতির আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশের অনুলিপি প্রতিরক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে। 

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক