২৫ অক্টোবর, ২০২০ ০৪:২৭ পিএম
মন্ত্রিসভা বৈঠকের নির্দেশনা

‘মাস্ক না পরলে সরকারি-বেসরকারি অফিসে সেবা নয়’ 

‘মাস্ক না পরলে সরকারি-বেসরকারি অফিসে সেবা নয়’ 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাস্ক না পরলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়া তো দূরের কথা অফিসে ঢুকতেই দেওয়া হবে না। মন্ত্রিসভা বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের সব ইনস্টিটিউশন, সোশ্যাল বা অর্গানাইজেশনাল বা ফরমাল প্রতিষ্ঠানকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। এক নম্বর হলো, নো মাস্ক নো সার্ভিস। সব প্রতিষ্ঠান, হাট-বাজার বা শপিংমল বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় সম্মেলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা এটা বাধ্যতামূলক করে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা বিভাগীয় কমিশনারদের ইতোমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি। সব সরকারি-বেসরকারি অফিসের বাইরে বড় একটা পোস্টারের মতো থাকবে, মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, মাস্ক ছাড়া ব্যবহারও করতে পারবে না। ইসলামিক ফাউন্ডেশনকে প্রচার করার জন্য বলা হয়েছে, দিনে দুইবার নামাজের পর প্রচার করার জন্য যে অবশ্যই মাস্ক পরতে হবে। আলেমা-ওলামাদের সঙ্গেও কথা বলেছি ওনারাও এটা শুরু করেছেন।’

মাস্ক ছাড়া কেউ এলে তাকে সেবা দেওয়া হবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বলে দিয়েছি, ঢুকতেই দেওয়া হবে না। শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানেও। বিভিন্ন প্রডিউসারদের সঙ্গেও কথা বলেছি, তারাও তাদের ইন্ডাস্ট্রিগুলোতে সেটা চালু করছেন।’

করোনার দ্বিতীয় তরঙ্গে অন্য রোগীদের সেবা পেতে সমস্যা হবে না উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন আল্লাহর রহমতে ওই প্রবলেমটা হবে না। এখন একটা ট্রিটমেন্ট প্রোটকল চলে আসছে। আতঙ্ক চলে গেছে। শুরুতে তো বোঝা যাচ্ছিল না জিনিসটা কী? ডাক্তার-স্টাফরাও এখন আর অত ভয় পাচ্ছেন না। আমি দু-একটি হাসপাতালে গিয়ে দেখেছি।’

হাসপাতালগুলোতে এ বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দেশনা আছে, কোভিড ও নন-কোভিড দুটোকে আলাদা করে চিকিৎসা করা। ঢাকা মেডিকেলেই দেখেন কোভিড আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। কোনো অসুবিধা হচ্ছে না।’

গণপরিবহনে মানুষ মাস্ক পরছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এটা দেখবো। আজ এটা আলোচনা হলো। সড়ক সচিব, নৌপরিবহন সচিব ও রেল সচিবের সঙ্গে আমরা কাল-পরশু বসবো ইনশাআল্লাহ। বসে ওটা একটা ওয়ার্ক আউট করা যাবে।’

বৈঠকে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক