২১ অক্টোবর, ২০২০ ০৩:৩৫ পিএম

করোনায় চিরবিদায় আরও ২৪ জন 

করোনায় চিরবিদায় আরও ২৪ জন 

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭২৩ জনে। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আরও এক হাজার ৫৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৩ হাজার ১৩১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ছয় হাজার ৪১১টি।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া ২৪ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। 

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭০৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৩ হাজার ১৩১ জনে।

নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৫৬শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪০৪ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ৩১৯ জন (২৩ দশমিক ৫ শতাংশ)। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৩ জন। 

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহী দুজন, খুলনা একজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক