১৬ অক্টোবর, ২০২০ ১১:০৬ পিএম

বিএসএমএমইউর নার্স নিয়োগের ফল প্রকাশ 

বিএসএমএমইউর নার্স নিয়োগের ফল প্রকাশ 

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এ ফলাফল প্রকাশিত হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে নার্স নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এগুলো হলো: রাজধানীর ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আইডিয়াল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজসহ মোট ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও দিক নির্দেশনা দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার  অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম প্রমুখ ছাড়াও ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেধার মূল্যায়ন নিশ্চিতে লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার মাত্র ১১ ঘণ্টার মধ্যেই (রাত সাড়ে ৯টায়) ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট bsmmu.edu.bd এবং নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। মোট ৬০০ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার আটশ ২১ জন।

প্রসঙ্গত, বিএসএমএমইউতে ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে গত ২৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় গত ২৪ আগস্ট আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের বিজ্ঞপ্তিতে আবেদন করা নার্সদের নতুন করে আবেদন করা নিষ্প্রয়োজন বলে এতে উল্লেখ করা হয়। 

►ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত