১৬ অক্টোবর, ২০২০ ০৫:২২ পিএম

হেকিমখানার আয়োজনে স্বাস্থ্য বিষয়ক পোস্টার প্রতিযোগিতা 

হেকিমখানার আয়োজনে স্বাস্থ্য বিষয়ক পোস্টার প্রতিযোগিতা 

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য বিষয়ক জ্ঞান উপস্থাপনায় সৃজনশীল উপায় আবিষ্কার ও তা সাধারণ মানুষের পৌঁছে দেওয়ার ক্ষেত্র তৈরির লক্ষ্যে পোস্টার তৈরি প্রতিযোগিতার আয়োজন করেছে স্বাস্থ্য সেবা বিষয়ক সংগঠন হেকিমখানা। সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন আগ্রহীরা। 

আয়োজকরা জানিয়েছেন, স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জটিলতাগুলো সহজ ও সকলের হাতের নাগালে আনার মাধ্যমে জনসাধারণ এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতের মধ্যে সংযোগসূত্র হিসেবে কাজ করছে হেকিমখানা এবং এ বিষয়ে তারা বদ্ধপরিকর। জ্ঞানের বিশাল ব্যবধানের কারণে স্বাস্থ্য খাতে ব্যাপক বৈষম্য রয়েছে।

সর্বস্তরের জনগণের কাছে আমাদের উদ্যোগগুলো পৌঁছানোর জন্য, টিম হেকিমখানা এই সংস্থার প্রথম ইভেন্ট ‘SOS-SAVE Our Souls: A poster making competition’ এর আয়োজন করেছে। এই ইভেন্টের উদ্দেশ্য হলো স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান উপস্থাপনায় সৃজনশীলতা খুঁজে বের করা এবং তা সর্বস্তরের জনগণের কাছে পৌছে দেওয়ার ক্ষেত্র তৈরি করে দেওয়া। 

প্রতিযোগিতার নিয়ম

• প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
• বিনামূল্যে নিবন্ধনের সুযোগ থাকছে।
• পোস্টার বাংলা কিংবা ইংরেজি অথবা মিশ্র হতে পারে।

প্রতিযোগিতা হবে দুটি বিভাগ 

১.ডিজিটাল পোস্টার
২. হ্যান্ডমেড পোস্টার

পোস্টারের বিষয়

স্বাস্থ্য সম্পর্কিত ইনফোগ্রাফিক, সচেতনতা বা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত কোনও তথ্য এবং মানুষের সুস্বাস্থ্য বিষয়ক পোস্টার।

পোস্টারে ব্যবহৃত কোনো উদ্ধৃতি বা গবেষণা তথ্য/পরিসংখ্যান স্বীকার করা এবং জমা দেওয়ার সময় পোস্টারগুলোর সাথে রেফারেন্স যুক্ত করতে হবে। 

যে কোনো ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা কঠোরভাবে নিষিদ্ধ।

একজন ব্যক্তি কেবল একটি পোস্টার জমা দিতে পারবেন।

জমা দেওয়ার পদ্ধতি

একটি গুগল ফর্মের একটি লিঙ্ক দেওয়া আছে এবং অংশগ্রহণকারীদের অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে এবং ফর্মের মাধ্যমে পোস্টার জমা দিতে হবে।

বিচারের মানদণ্ড

১. বিচারকের প্রদত্ত নম্বর থেকে 70% নম্বর নেওয়া হবে।

২. পাবলিক রিয়্যাক্ট থেকে 30%  নম্বর যোগ করা হবে। (নিবন্ধকরণ বন্ধ হয়ে গেলে, সমস্ত পোস্টার হেকিমখানা গ্রুপে যুক্ত করা হবে এবং পাবলিক রিয়্যাক্ট গণনা করা হবে)।

যেকোনো বিষয়ে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। 

hekimkhana-র পক্ষ থেকে ফলাফল ঘোষণার অনুষ্ঠানটি ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার করা হবে। 

পুরস্কার: 1000.00 টাকার প্রাইজ পুল যার মধ্যে প্রশংসাপত্রসহ আকর্ষণীয় উপহার। সকল প্রতিযোগীর জন্য থাকছে প্রশংসাপত্র।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত